ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে আজ সকাল ৮টার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টির তাণ্ডব শুরু হয়। মাত্র ১৫-২০ মিনিট স্থায়ী এই ঝড়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে অন্তত শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এবং আংশিক ক্ষতি হয়েছে কয়েকশো ঘর বাড়ি ও গাছপালার।
ঝড়ের সাথে প্রচণ্ড বাতাস ও বৃষ্টিতে বহু গাছপালা উপড়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে অনেক এলাকায়।
স্থানীয়দের অনেকেই এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলছেন, “মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেছে। মাথার উপরের ছাদ নেই।”
উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন।


