IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি
Home >> টপ নিউজ >> বিনোদন >> রাজনীতি সবচেয়ে কম বেতনের চাকরি, কেন বললেন অভিনেতা কঙ্গনা

রাজনীতি সবচেয়ে কম বেতনের চাকরি, কেন বললেন অভিনেতা কঙ্গনা

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। কাজের চেয়ে বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি ভারতের অভিনেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর রাজনীতি ছাড়ার বিষয়েটি নিয়ে কথা বলেছেন তিনি। সেই প্রসঙ্গ তুলে ‘রাজনীতি কম বেতনের কাজ’ বলেও মন্তব্য করেন কঙ্গনা।

রোববার কেরলে কেন্দ্রেীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী বলেন, মন্ত্রিত্ব সামলাতে গিয়ে তার রোজগার কমে গেছে। তাই ওই পদে ইস্তফা দিয়ে পুরনো পেশা অভিনয়েই ফিরতে চান।

সুরেশ গোপীর বিবৃতি নিয়ে প্রকাশিত একটি সংবাদ শেয়ার করেন কঙ্গনা। সেখানে তিনি লেখেন, ‘রাজনীতি একটি অত্যন্ত পরিশ্রমের পেশা এবং সবচেয়ে কম বেতনের চাকরি। এখানে খরচ প্রচুর। শিল্পীরা যদি তাদের নিজস্ব পেশাতেও সময় দেন, তাহলেও তাদের নিয়ে উপহাস করা হয়।’

কঙ্গনা আরও বলেন, ‘এমন পরিস্থিতি চলতে থাকলে কোনও সৎ ও সফল মানুষ জনগণের কল্যাণে কাজ করতে চাইবে না। মানুষের উচিত রাজনীতিতে কর্মরত পেশাদারদের সম্পর্কে নিজেদের ধারণা পরিবর্তন করা।’

অভিনেত্রীর মতে, ‘আমাদের অফিস বা গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও নিজস্ব পেশায় কাজ করার অনুমতি দেওয়া উচিত।’

অভিনেত্রী কঙ্গনা রনৌতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন। সম্প্রতি অল ইন্ডিয়া রেডিও-এর পডকাস্টে নতুন চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলেন কঙ্গনা। তিনি স্বীকার করেন রাজনীতি তাকে ঠিক আনন্দ দিচ্ছে না।

কঙ্গনার কথায়, ‘আমি ধীরে ধীরে বিষয়টার সঙ্গে মানিয়ে নিচ্ছি। বলবো না, আমি এটা (রাজনীতি) উপভোগ করছি। এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের কাজ, অনেকটা সমাজসেবার মতো। এটা আমার প্রতিদিনের কাজ ছিল না। এর আগে আমি কখনোই মানুষের সেবা করার কথা ভাবিনি। এখন সেটা করতে হচ্ছে।’

প্রসঙ্গত, সম্প্রতি নিজের পরিচালিত ‘এমার্জেন্সি’ সিনেমায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। এরপর তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। সূত্র: আনন্দবাজার ও দ্য ওয়াল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031