IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষক
Home >> টপ নিউজ >> শিক্ষা >> মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়েচরম ঝুকি নিয়েই শ্রেণিকক্ষে কমমতি শিক্ষার্থীরা

মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়েচরম ঝুকি নিয়েই শ্রেণিকক্ষে কমমতি শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। বিম ও পিলারের অংশ ভেঙে ভেতরের রড বেরিয়ে এসেছে। সামান্য বৃষ্টিতে ছাদে জমে থাকা পানি চুইয়ে পড়ছে শ্রেণিকক্ষে। এতে ভিজে যাচ্ছে শিক্ষক-শিক্ষার্থী, বই-খাতা, চেয়ার-টেবিলসহ সবকিছু। এমন চিত্র রাজশাহীর চারঘাট উপজেলার সীমান্ত ঘেষা মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের।

চরম আতঙ্কে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না বলে জানান শিক্ষকরা। শিক্ষকদের ভাষ্য, জীর্ণ ভবনের কারণে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কমছে। এতে তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশুদের কথা চিন্তা করে দ্রæত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণে সরকারের কাছে দাবি করেন তারা।

বিদ্যালয় সুত্রে জানা যায়, ১৮১১ সালে বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় প্রতিষ্ঠিত হয় মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়টির শুরুর দিকে টিনশেডের একটি ভবন ছিল। ১৯৯৪ সালে চার কক্ষের ভবনটি তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তিনটি কক্ষে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস চলে। অপরটিতে শিক্ষা উপকরণ রাখা আছে। ১৯৯৬ সালে নির্মিত দুই কক্ষ বিশিষ্ট ভবনের একটিতে চতুর্থ শ্রেণি অপরটিতে পঞ্চম শ্রেণির ক্লাস চলে। ২০০৪ সালে দুই কক্ষের ভবন নির্মাণ করা হয়। যার একটিতে তৃতীয় শ্রেণি অপরটিতে অফিস কক্ষ। বিদ্যালটির তিনটি ভবনের ছয়টি শ্রেণিকক্ষের পাঁচটি ঝুঁকিপূর্ণ।

সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, খুদে শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণির ক্লাস করছে। তাদের কক্ষের ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে আছে। এ ছাড়া পাশের আরেকটি কক্ষের বিমেও রয়েছে ফাটল-পলেস্তারাও খসে পড়েছে। বৃষ্টির পানি চুইয়ে পড়ে শ্যাওলা জমেছে। এসব কক্ষ স্যাঁতসেঁতে হয়ে আছে। ছাদ থেকে বইয়ের ওপর ঝুরঝুর করে পড়ছে বালু-সিমেন্টের কণা।

পঞ্চম শ্রেণির ছাত্রী নুর এ আফিয়া মৌ জানায়, বর্ষাকালে জল পড়ে, বালু পড়ে। ক্লাস করতে তাদের ভীষণ ভয় করে। কখন যে তাদের ওপর ভেঙে পড়ে! চতুর্থ শ্রেণির শিক্ষার্থী পল্লব ও আশিকের ভাষ্য, ক্লাসে অনেক সময় ওপর থেকে বালু আর ইটের কণা পড়ে। গত মাসে তাদের ক্লাসের এক ছাত্রের মাথায় খোয়া পড়েছে। এ কারণে তাদের সবসময় আতঙ্কে থাকতে হয়।

সহকারী শিক্ষক আব্দুল্লাহেল বাকী বলেন, ভবনটির এখন করুন অবস্থা। কমলমতি শিক্ষার্থীদের চরম আশঙ্কার মধ্যে দিয়ে ক্লাস নিতে হচ্ছে। আর এ কারনে দিন দিন ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ক্রমে কমে যাচ্ছে।

আরেক সহকারী শিক্ষক নাসির উদ্দীন বলেন, শিক্ষার্থীদের পড়ায় মনোযোগ থাকে না। এমনিতে বিদ্যালয়ে পড়ার পরিবেশ ভালো। কিন্তু ঝুঁকিপূর্ণ ভবনের কারণে দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে।

প্রধান শিক্ষক পারভিন নাহার বলেন, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টি বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, আমরা সুন্দর পরিবেশে সুন্দর অবকাঠামোর একটি বিদ্যালয় চাই। শিশুদের কথা চিন্তা করে দ্রত নতুন ভবন তৈরি হোক।

উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান জানান, গত মে মাসে শিক্ষা কমিটির সভায় উপজেলার যে কয়েকটি বিদ্যালয়ের নাম উন্নয়ন প্রকল্পের তালিকায় শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তার মধ্যে মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বরাদ্দ এলে নতুন ভবনের কাজ শুরু হবে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, যে স্কুলগুলো সংস্কারের প্রয়োজন, শিক্ষা কমিটির সভায় সেগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের মাধ্যমে বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031