ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে উপজেলা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৯ টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে (জিয়া বাজার) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাসুদ রানা।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, জাতীয় পার্টির নেতা মোঃ মোশারফ করিম, মো. আসাদুজ্জামান বাবু, হরিপদ রায় প্রমূখ। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া উপজেলা পরিষদ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবী ও তাঁর বিভিন্ন অবদান স্মরণ করা হয় এবং সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ এর আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় উপজেলা জাতীয় পার্টির সদস্য, সহযোগী সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। #


