IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মসজিদে রাজ‌নৈ‌তিক আলোচনা কর‌তে নি‌ষেধ করায় বিএন‌পি নেতা লাঞ্ছিত

মসজিদে রাজ‌নৈ‌তিক আলোচনা কর‌তে নি‌ষেধ করায় বিএন‌পি নেতা লাঞ্ছিত

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে আছ‌রের নামাজ শে‌ষে মস‌জি‌দে বক্তৃতার সময় ইসলামী বক্তা মুফতি আমীর হামজাকে রাজ‌নৈ‌তিক আলোচনা কর‌তে নি‌ষেধ করায় শাজাহান আলী হান্নান না‌মে স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অ‌ভি‌যোগ উঠে‌ছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নামাজ শেষে সালাম বিনিময় করছিলেন মুফতি আমির হামজা। এ সময় বিএনপি নেতা তাকে বাধা দেন, এতে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষোভের এক পর্যায়ে কিছু মানুষ বিএনপি নেতা ধাক্কা দেন। এতে তিনি সামান্য আহত হন।

জানা যায়, মসজিদ কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান আমির হামজাকে আলোচনায় কেবল ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে হামজার কিছু অনুসারী তার ওপর চড়াও হন বলে অভিযোগ।

আহত আব্দুল হান্নান বলেন, “আমি শুধু বলেছিলাম মসজিদে রাজনীতি নয়, ইসলাম নিয়ে আলোচনা করুন। এরপরই তারা আমার ওপর হামলা করে।”

ঘটনার বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ জানান, জেলা কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার নিন্দা জা‌নি‌য়ে বটতৈল ইউনিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক হাজী মো: আনিসুর রহমান ব‌লেন, হান্নান ভাই নি‌জেই ওই মস‌জি‌দের সভাপ‌তি। তা‌র সা‌থে এমন আচরণ প্রতি‌হিংসামূলক। আর মস‌জি‌দে হ‌বে ইসলা‌মিক আলোচনা। সেখা‌নে কোন রাজ‌নৈ‌তিক আলোচনা হ‌তে পা‌রে না।

কুষ্টিয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ব‌লেন,ঘটনা‌টি জে‌নে‌ছি। মস‌জি‌দে রাজ‌নৈ‌তিক আলোচনা নি‌ষেধ কর‌তে বলাটা দো‌ষের কিছু নয়। দুই একটা মস‌জি‌দের ঘটনা নি‌য়ে এখ‌নি দল থে‌কে কোন বিবৃ‌তি নি‌য়ে ভাব‌ছি না। ত‌বে অবজারভেশন কর‌ছি।

প্রসঙ্গত,আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে‌ছে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী।

অন্যদিকে মুফতি হামজা বলেন, “আমি গণসংযোগে গিয়ে নামাজ পড়তে মসজিদে প্রবেশ করি। নামাজ শেষে ইমাম সাহেব সালামের আহ্বান জানান, এরপর সামান্য ভুল বোঝাবুঝি হয়, যা পরে মিটে গেছে।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নামাজের পর কথাকাটাকাটির জেরে হাতাহাতি হয়, তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31