IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ৪ গরু চোর আটক

কুষ্টিয়ায় ৪ গরু চোর আটক

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে গরু চুরির সময় ৪ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৭ অক্টোবর) ভোর চারটায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় চার চোর চক্রকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। আটককৃত সদস্যরা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বেলগাছি এলাকার শিখন আলী (২৫), আলী কদর (২৬) ও মানিক ইসলাম (২৬) ছাড়াও কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা বাক্সব্রিজ এলাকার সাব্বির হোসেন (২৬)। বিভিন্ন থানায় আটককৃত আসামি মানিক ইসলামের নামে চারটি চুরি ও একটি দস্যুতা,আলী কদমের নামে দুটি চুরি, সাব্বিরের নামে তিনটি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ভোর চারটায় মিরপুর উপজেলাধীন তেঘরিয়া এলাকার হামিদুলের গোয়াল ঘর থেকে চোর চক্রের সদস্যরা গরু বের করছিল। এ সময় বাড়ির লোকজন গরুর ডাক শুনে ঘর থেকে বের হইলে চোর চক্রের সদস্যদের দেখামাত্রই চিৎকার চেঁচামেচি করে। তাৎক্ষণিক বাড়ির মানুষদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের স্থানীয়রা চারজন চোরচক্রের সদস্যকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় আরো ৪-৫ জন সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানা গেছে। পরবর্তীতে স্থানীয়রা আহম্মদপুর পুলিশ ফাঁড়ির নিকট চোর চক্রকে হস্তান্তর করে।

মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আব্দুল আলীম বলেন, ভোর রাত্রে তেঘরিয়া এলাকা থেকে চোর চক্রকে গরু চুরির সময় আটক করে স্থানীয়রা। পরে তারা চক্রটিকে পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি চুরির চেষ্টার মামলা হয়েছে। মিরপুর থানা এলাকায় এই চোর চক্র এ ধরনের ঘটনা আরো সংঘটিত করেছে কিনা এটি নিয়ে তদন্ত চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31