IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’
Home >> লাইফস্টাইল >> কলকাতার কাঠি রোল বানিয়ে ফেলুন বাড়িতেই

কলকাতার কাঠি রোল বানিয়ে ফেলুন বাড়িতেই

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : অনেকেই স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন। মাঝে মাঝে স্বাদ বদলের জন্য বাড়িতেও স্ট্রিট ফুডের নানা পদ বানিয়ে খেয়ে থাকেন। স্ট্রিট ফুডের মধ্যে কলকাতার কাঠি রোলের জুড়ি মেলা ভার। পরোটার মধ্যে ডিম, চিকেন দিয়ে বানানো রোলটি সত্যিই যেন স্বাদে অনন্য। কাঠি রোল এতোই জনপ্রিয় যে, টেস্ট অ্যাটলাসের র‍্যাপ খাবারের র‍্যাঙ্কে ষষ্ঠ স্থান অর্জন করেছে। চাইলে আপনি বাড়িতেই সহজভাবে এটি বানিয়ে নিতে পারেন এবং স্ট্রিট ফুডের স্বাদ উপভোগ করতে পারেন।

আসুন জেনে নেওযা যাক কলকাতার কাঠি রোল বানাবেন যেভাবে-
উপকরণ
১. ময়দা ১ কাপ
২. বোনলেস চিকেন ২ কাপ
৩. পেঁয়াজ কুচি আধা কাপ
৪. টকদই ২ টেবিল চামচ
৫. আদা-রসুন বাটা ১ চা চামচ
৬. মরিচ গুঁড়া ১ চা চামচ
৭. জিরা গুঁড়া ১চা চামচ
৮. ধনিয়া গুঁড়া ১চা চামচ
৯. গরম মসলা গুঁড়া
১০. চিনি আধা চা চামচ
১১. সরিষার তেল ১ টেবিল চামচ
১২. ঘি ১ টেবিল চামচ
১৩. সবুজ ক্যাপসিকাম ১টি
১৪. টমেটো সস
১৫. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
১৬. ডিম ২ টি
১৭. তেল পরিমাণ মতো
১৮. লবণ স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালি
প্রথমে চিকেন টুকরা করে ধুয়ে নিন। একটি পাত্রে চিকেনের টুকরা নিয়ে এতে আদা-রসুন বাটা, টকদই, মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে প্রায় ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।

অন্যদিকে ময়দায় লবণ, চিনি ও ঘি দিয়ে শুকনোভাবে মাখিয়ে ঝুরঝুরে করে নিন। এরপর ধীরে ধীরে পানি দিয়ে ময়দা ভালোভাবে মেখে ডো তৈরি করুন এবং ৩০ মিনিট ঢেকে রাখুন।

একটি প্যানে সামান্য তেল গরম করে কুচি করা পেঁয়াজ ও ক্যাপসিকাম হালকা ভেজে উঠিয়ে নিন। এরপর মেরিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে ভেজে নিন। আলাদা করে ডিম ফেটিয়ে ভেজে নিন। সব ভাজা হলে পাশে রেখে দিন।

ময়দার ডো থেকে লেচি কেটে হালকা হাতে গোল করে পরোটার মতো বেলুন। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে পরোটা ভেজে নিন। ভাজা পরোটার উপর ডিম দিন, তার উপর চিকেন পুর, পেঁয়াজ কুচি ও টমেটো সস দিয়ে রোল আকারে মুড়িয়ে নিন। শেষে রোলটিকে অল্প তেলে বাদামি করে ভেজে নিন। নামিয়ে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31