ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ইসলামী সংগঠন কুরআনের আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রহনপুর বাজার লালন সুপার মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে সভাপতিত্বে করেন সংগঠনের উপদেষ্টা আব্দুস সাত্তার বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রবিউল আওয়াল। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মপরিষদের সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যপক মুজিবুর রহমান, সংগঠনের সহ-সভাপতি ও সাংবাদিক শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক নেশ মোহাম্মদ মন্টু, উত্তর রহনপুর কেন্দ্রীয় আহলে হাদীসের পেশ ইমাম মাওলানা আব্দুল বাসির, রহমতপাড়া মিনার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাদিকুল ইসলাম, ইসলাম নগর জামে মসজিদের পেশ ইমাম আব্দুল আজিম প্রমূখ।


