IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুরে বিএনপির ইফতার মাহফিলদুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানাতানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
Home >> খেলা >> অনুর্ধ-১৬ নারী হকি প্রশিক্ষন শিবিরের সমাপনী

অনুর্ধ-১৬ নারী হকি প্রশিক্ষন শিবিরের সমাপনী

ধূমকেতু প্রতিবেদক : বার্ষিক ক্রীড়া কমৃসুচির আওতায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৩৩ জন নারী নিয়ে মাসব্যাপী নারী হকি প্রশিক্ষন শিবির সমাপ্ত হয়েছে ও এ উপলক্ষে পদ্মা ও তিস্তা দুইদলে বিভক্ত হয়ে দিনব্যাপী সিক্স-এ সাইড হকি প্রতিযোগিতা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পদ্মা ও তিস্তাদল ১-১ গোলে ড্র করে।

প্রশিক্ষন ও খেলা শেষে প্রশিনার্থীদের নারী ও সিক্স-এ সাইড হকি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি, সনদপত্র ও একটি করে বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল।

তিনি বলেন, তোমাদের এই প্রশিক্ষন গ্রহণ আগামী দিনের জন্য সুফল বয়ে আনবে। একদিন ভালো খেলোয়াড়ে রুপান্তরিত হবে এবং রাজশাহী তথা দেশের জন্য সুনাম বয়ে আনবে। এছাড়াও তিনি বলেন এই প্রশিক্ষন শিবির আগামী বাংলাদেশ গেমস পর্যন্ত চলমান থাকবে যেন তোমরা রাজশাহীর সম্মান বয়ে আনতে পারো।

বিশেষ অতিথির বক্তব্যে মেয়রপত্নি ও রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহিন আক্তার রেনী বলেন, তোমাদের প্রশিক্ষন চলাকালিন প্রয়েঅজনীয় সুযোগ সুবিধা দেয়া হবে এবং বাংলাদেশ গেমস পযর্ন্ত চলমান থাকবে। এছাড়াও তিনি বলেন প্রধানমন্ত্রী একজন ক্রীড়াবান্ধব মানুষ তিনি ক্রিকেট খেলা হলেই পটোকলের অপেক্ষ না করে স্টেডিয়ামে খেলা দেখতে চলে যান। তাছাড়াও তিনি খেলোয়াড়দের সম্মান করে থাকেন ও নিজ হাতের রান্না খেতে দেন। আমি চাই তোমরাও একদিন তার হাতের রান্না খেয়ে রাজশাহীর মানষগুলিকে গর্বিত কর।

বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, ডাবলু সরকার, লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন।

স্বাগত বক্তব্য দেন, জেলা হকি সমিতির সম্পাদক তৌফিকুর রহমান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ও সহ-সভাপতি মুহাম্মদ শরিফুল হক।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার কোৗশিক আহম্মেদ, জজ মিত্র, নাজমুল হোসেন, যুগ্ম-সম্পাদক খায়ংরুল আলম ফরহাদ, রেজাউল ইসলাম বাবুল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা রাফিখা খানম ছবি প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728