IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> প্রযুক্তি আসেনি শ্রেনিকক্ষে ডিজিটাল শিক্ষার স্বপ্ন থেমে আছে কাগজে কলমে

প্রযুক্তি আসেনি শ্রেনিকক্ষে ডিজিটাল শিক্ষার স্বপ্ন থেমে আছে কাগজে কলমে

ধূমকেতু প্রতিবেদক, মিজানুর রহমান, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার প্রায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষ ব্যবস্থা শুধুই কাগজে কলমেই সীমাবদ্ধ। মাঠ পর্যায়ে শিক্ষার্থীরা ডিজিটাল শিক্ষার বাস্তব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা, সক্ষমতা বাড়ানো ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা এ প্রকল্পের উদ্দেশ্য হলেও বাস্তবে তা এখন গলার কাটা হয়ে দাড়িয়েছে। নি¤œমানের উপকরন সরবরাহে এসব ডিজিটাল ল্যাব মুখ থুবরে পড়েছে।

সরকারী নির্দেশনা অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস, কম্পিউটার প্রশিক্ষন এবং অনলাইনভিত্তিক শিক্ষন পদ্ধতি চালু থাকার কথা। কিন্তু বাস্তবে বেশির ভাগ স্কুলেই নেই পর্যাপ্ত কম্পিউটার, প্রজেক্টর বা ইন্টারনেট সংযোগ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ডিজিটাল কনটেন্ট তৈরি বা ব্যবহার সম্পর্কে প্রশিক্ষিত নন। ফলে শিক্ষার্থীরা এখনও বই নির্ভর শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন।

গত সোমবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাব এ সরেজমিনে গিয়ে দেখা যায় ল্যাবগুলোর করুন অবস্থা। সরদহ বালিকা উচ্চ বিদ্যালয়, ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় সরকার প্রদত্ত ল্যাপটপগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। ল্যাপটপগুলো মনিটর ও ব্যাটারির কারনে অচল। ভালো ল্যাপটপগুলো ঐ শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজে ব্যবহার করছেন কর্তৃপক্ষ। ঐসকল শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, ল্যাপটপগুলো পুরোনো সংস্করনের এবং অধিকাংশ ল্যাপটপের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। এছাড়া ডিজিটাল ক্লাশরুম চালুর জন্য প্রশিক্ষন ও রক্ষানোবেক্ষনের নিয়মিত কোন ব্যবস্থা নেই। চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা যায় এখানে স্কুল অফ ফিউচার এর জন্য ২০২২ সালে উপকরন পেয়েছে তা কার্যত বন্ধ। ওই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, স্কুল অফ ফিউচার এর সরঞ্জামাদি পেয়েছি তবে টেকনেশিয়ান এর জন্য বার বার উপজেলা আইসিটি অধিদপ্তরে আবেদন করে সাড়া মিলেনি। তাই মেশিনগুলো পড়ে আছে।

শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী বলেন, নিয়মিত তথ্য প্রযুক্তি ক্লাশগুলো প্রজেক্টও এর মাধ্যমে নেয়া হয়। তবে ল্যাব এ গিয়ে ব্যবহারিক ক্লাশ নেয়া হয় না। সরদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী সেতু আক্তার, একই ক্লাশের তিশা আফরোজ, ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী শিমলা খাতুন, ৮ম শ্রেনীর ছাত্রী সুরাইয়া ইয়াসমীনসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব আছে তবে আমরা কোন দিন ল্যাপ টপ ছুয়ে দেখিনি। ছাত্র-ছাত্রীদের অভিযোগের সত্যতা স্বীকার করে ইউসুফপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মেহেদী হাসান বলেন, কম্পিউটার ব্যবহারিক শিক্ষা দেয়ার জন্য একজন ল্যাব সহকারী প্রয়োজন। আমি তথ্য প্রযুক্তির শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রজেক্টর এর মাধ্যমে বই নির্ভর তাত্তি¡ক শিক্ষা দিয়ে থাকি। ল্যাব সহকারী না থাকায় শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী জানান, ডিজিটাল শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে একাধিক নির্দেশনা ও প্রকল্প নেয়া হলেও মাঠ পর্যায়ে তদারকি ও কারিগরি সহায়তার অভাবে উদ্যোগগুলো সফলতা বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপকরনের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রগ্রামার) মাহফুজ আরেফিন মুঠোফনে বলেন, ল্যাব পরিদর্শনের প্রতিবেদন উর্দ্ধোতন কর্মকর্তাদের নিকট পাঠিয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031