IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুরতত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ‘আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে’সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলজয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন, মা বোন গুরুতর আহতঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজারপবায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও মানবসেবা অভিযানের ঈদ সামগ্রী বিতরণমার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো, ইরানবাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিল
Home >> খেলা >> নতুন বছরে যে রেকর্ডের অপেক্ষায় রোনালদো

নতুন বছরে যে রেকর্ডের অপেক্ষায় রোনালদো

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২১ সালটা দুর্দান্ত মেজাজে শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের জাদুকর ফুটবল সম্রাট পেলেকে টপকে ক্লাব ও দেশ মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দু’নম্বরে উঠে এসেছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ঝুলিতে ছিল ৭৫৭টি গোল। রোনালদোর এখন ৭৫৮টি গোল।

রোববার গভীর রাতে উডিনেজকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। ম্যাচে জোড়া গোল করেই পেলেকে টপকে যান সিআর সেভেন। পরের ম্যাচে এসি মিলানের বিরুদ্ধে খেলবে জুভেন্টাস। সেখানে অস্ট্রিয়ার ফুটবলার জোসেফ বিকানকে স্পর্শ এবং টপকে যাওয়ার সুযোগ থাকছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সামনে। বিকানের ব্যাগে আছে ৭৫৯টি গোল। তাকে সিংহাসতচ্যূত করতে পারলেই রোনালদো হয়ে যাবেন ক্লাব ও দেশ মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা।।

রোনালদো আর রেকর্ড এখন সমার্থক। তিনি মাঠে নামলে ফুটবলবিশ্ব রেকর্ড ভাঙা-গড়ার গন্ধ পেতে শুরু করে দেয়। পরিসংখ্যানবিদরা তৈরি হয়ে যান খাতা-কলম নিয়ে। চলতি বছরেও রোনালদোর সামনে একাধিক রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে। দেখে নেওয়া যাক বিকানের রেকর্ড ভাঙা ছাড়াও আর কোন পাঁচ রেকর্ড ভাঙতে পারেন সাত নম্বর জার্সিধারী।

সর্বোচ্চ আন্তর্জাতিক গোল

পতুর্গালের হয়ে ১৭০টি ম্যাচে ১০২টি আন্তর্জাতিক গোল করেছেন রোনালদো। সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হওয়ার থেকে সাত গোল দূরে তিনি। ইরানের আলি দেইর নামে ১০৯টি আন্তর্জাতিক গোল রয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। রোনালদোর পক্ষে এই রেকর্ড ভাঙা অসম্ভব কিছু নয়।

প্রথম ফুটবলার হিসেবে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ জয়

৩৫ বছরের রোনালদো এখনও পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। স্পেনের ফ্রান্সিসকো হেন্টোর সঙ্গে যুগ্মভাবে রোনালদোই সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন। এবার জুভেন্টাসের হয়ে জিততে পারলে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক

টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো হ্যাটট্রিক করেছেন ৯টি। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে এই রেকর্ড রয়েছে তার। এবার আরেকটি হ্যাটট্রিক করলেই রোনালদো হয়ে যাবেন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশিবার হ্যাটট্রিককারী।

তিন দেশের সর্বোচ্চ গোলদাতা

ইংল্যান্ডে গিয়ে ম্যান ইউয়ের হয়ে, স্পেনে গিয়ে রিয়ালের জার্সিতে রোনালদো সর্বোচ্চ গোলাদাতা হয়েছেন। এবার ইতালিতে জুভেন্টাসের হয়ে এই কাজ করতে পারলে তিন দেশের সর্বোচ্চ গোলদাতার অনন্য নজির গড়বেন তিনি।

উয়েফা ইউরোর সর্বোচ্চ গোলদাতা

রোনালদোর ক্যাপ্টেনসিতে ২০১৬ সালে পর্তুগাল প্রথমবার ইউরো কাপ জিতেছিল। ইউসেবিও-ফিগোর দেশকে ইউরোপ সেরার শিরোপা দিয়েছিলেন রোনালদো। এই মুহূর্তে মিশেল প্লাতিনির সঙ্গে তিনি ইউরোর আসরের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা। দুই কিংবদন্তিরই ৯টি করে গোল আছে। আর একটি গোল করতে পারলেই রোনালদো পৌঁছে যাবেন মগডালে।

রোনালদোর যত বয়স বাড়ছে ততই যেন ক্ষীপ্র হয়ে উঠছেন তিনি। এটাই তার ক্যারিশমা। ৩০ পেরিয়েও রোনালদোর ফিটনেস ও গোল করার ক্ষুধা তরুণ ফুটবলারদের ঈর্ষার কারণ। করোনাকে হারিয়ে মাঠে ফেরার পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন রোনালদ। প্রতি ম্যাচে গোল করা আর রেকর্ড করাটাকে রুটিন অভ্যাস বানিয়ে ফেলেছেন। এই জন্যই তিনি বাকি সকলের থেকে আলাদা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728