ধূমকেতু প্রতিবেদক, তানোর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিনের পক্ষে ধানের শীষ কে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে পাঁচন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ড নোনাপুকুর গ্রামে এউঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি পরান মন্ডলের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান।
তিনি বলেন, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষ। উন্নয়নের প্রতীক ধানের শীষ। তাই আমাদের সকলকে ঐকবদ্ধ হয়ে একযোগে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে। কে কি পেলাম না পেলাম সেসব মনে রাখা যাবেনা,আমরা সবাই এক পরিবারের লোক। আমাদের পরিচয় আমরা ধানের শীষের লোক। তাই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐকবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। তবুও স্বৈরাচার আওয়ামী লীগের কাছে মাথা নতো করেনি। জেল জুলুম সহ্য করে বিএনপির জন্য লড়াই করে গেছেন। এখনো তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে ঐকবদ্ধ থেকে এসব অশুভ শত্রুকে প্রতিহত করে ধানের শীষ কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
বিশেষ অতিথি বিএনপি নেতা লফর আলী মেম্বার। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


