IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে দলের মহাসচিব আসলেও ওই গণসমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের দাবি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।

বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জে। গত ০২ নভেম্বর স্থানীয় শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর থেকে প্রতি উপজেলার সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশের আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এছাড়াও তাকে সার্বিক সহযোগিতা করছেন, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দলের মহাসচিব আসছেন, অথচ আমাদেরকে কোনো কিছুই জানানো হয়নি। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছি গণসমাবেশে যোগ না দেওয়ার। জেলা বিএনপি এই আয়োজনের বিষয়ে কিছুই জানেনা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পদ্মা নদীর পানির দাবি নিয়ে জনগণকে ব্ল্যাকমেইল করছেন দলের মনোনীত তিন প্রার্থী। এনিয়ে শীঘ্রই সংবাদ সম্মেলনে আমাদের অবস্থান পরিষ্কার করা হবে।

এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি গণসমাবেশের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হারুনুর রশীদকে।

বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, যে তথ্য ছড়ানো হয়েছে এগুলো মিথ্যা ও ভিত্তিহীন বিএনপির সকল নেতৃবৃন্দ আজকে উপস্থিত হবেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০১৮ সালে সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের পুনরায় মনোনয়ন দেওয়া নিয়ে জেলা বিএনপি নেতাদের সঙ্গে আগে থেকেই ঝামেলা চলছিল। মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) মশাল মিছিলও করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালের রাতের ভোটের বৈধতা দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম। ৪ বছর এমপি থাকাকালীন সময়েও বিএনপি তৃনমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন না তিনি। হামলা-মামলার শিকার হওয়া কর্মীদের কোন ধরনের সহযোগিতা করেননি। অথচ আবারও তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তারা বলেন, দলের হাইকমান্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। অবিলম্বে তার দলীয় মনোনয়ন বাতিল করতে হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31