IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপ
Home >> প্রবাস >> লিড নিউজ >> লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ২৬ বাংলাদেশির মধ্যে ৪ জনের লাশ উদ্ধার

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ২৬ বাংলাদেশির মধ্যে ৪ জনের লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : লিবিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। খবর আল জাজিরা’র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে দুটি নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। প্রথম নৌকাটিতে ছিল ২৬ বাংলাদেশি যাত্রী। এদের মধ্যেই ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

দ্বিতীয় নৌকাটিতে ছিলেন ৬৯ জন অভিবাসনপ্রত্যাশী—যাদের মধ্যে দুইজন মিশরীয়, বাকিরা সুদানি নাগরিক। যাত্রীদের সবার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে তাদের মধ্যে ৮ জন শিশু ছিল বলে নিশ্চিত হয়েছে।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে ইউরোপগামী অভিবাসীদের জন্য লিবিয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে। নৌডুবি, নিখোঁজ ও মৃত্যু—সবই এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

লিবিয়ান রেড ক্রিসেন্ট উদ্ধার হওয়া যাত্রীদের কয়েকটি ছবি প্রকাশ করেছে, যেখানে শীত থেকে বাঁচতে তাদের থার্মাল ব্ল্যাঙ্কেটে মোড়ানো দেখা যায়। অপরদিকে কালো বডিব্যাগে উদ্ধার করা হয়েছে চারজনের মরদেহ। উদ্ধারে অংশ নেয় লিবিয়ার কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা বিভাগ। মরদেহগুলো স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, লিবিয়া উপকূলের কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন নিখোঁজ হয়েছেন এবং তারা মৃত বলে আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়া উপকূলে একের পর এক নৌডুবির ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় জাতিসংঘের বৈঠকে বেশ কয়েকটি দেশ লিবিয়ার অভিবাসী আটককেন্দ্রগুলো বন্ধের আহ্বান জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031