IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> একটি ব্যাক্তি বিদেশ থেকে তার দলকে পরিচালনা করছে : জাহিদুল ইসলাম

একটি ব্যাক্তি বিদেশ থেকে তার দলকে পরিচালনা করছে : জাহিদুল ইসলাম

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে খুনী হাসিনার পতন হয়েছে এবং সে একটি পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাই আগষ্টের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, এই বাংলাদেশ ফ্যাসিবাদ ন্যায়নিষ্ঠ বাংলাদেশ হবে। সেই স্বপ্ন ও অগ্রযাত্রা নিয়ে যখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি নব্য একটি ফ্যাসিষ্ট ও নব্য ফ্যাসিবাদের মতবাদ নিয়ে আবার বাংলাদেশের উন্নয়নকে বাংলাদেশের ন্যায় ইনসাফকে বাধাগ্রস্থের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, একটি ব্যাক্তি বিদেশ থেকে তার দলকে পরিচালনা করছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের জমিনে বিদেশে বসে বসে কোন দল কোন রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখবেন না। এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশে বসে মানুষের সাথে থেকে বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে।

আজ শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত ছাত্র-যুব উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মোঃ আবু বকর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র-যুব উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসরাম বুলবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসু ভিপি আবু সাদেক সায়েম, রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম রহমান জাহিদ, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী প্রমূখ।

এসময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্বকারী জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে, সঙ্গীত, কৌতুক ও গম্ভীরা গান পরিবেশন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31