IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নওহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িও সিএনজি পুড়ে ছাই

নওহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িও সিএনজি পুড়ে ছাই

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নওহাটায় গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও একটি সিএনজি গাড়ি আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে বাড়ির টিনের চাল, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে গেছে বলে জানা গেছে। এছাড়াও ঘরের সাথে (ব্যলকনি) থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাতেও আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়ে যায়। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও স্থানীয়দের ধারণা, কয়েক লক্ষ টাকার সম্পদ আগুনে ভস্মীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরু রাস্তা ও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও সিএনজি গাড়ির লিকেজ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাড়ির মালিক জানান, রাতে হঠাৎ আগুনের পোড়া গন্ধে ঘুম ভেঙে দেখে ঘরের চারপাশে আগুন ছড়িয়ে গেছে। পরবর্তীতে কোনরকম ঘর থেকে বাইরে এসে প্রতিবেশীদের সাহায্যে সাবমারসিবল থেকে পানি দিয়ে আগুন প্রাথমিক ভাবে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির টিন থেকে শুরু করে আসবাপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি সরকারি আর্থিক সাহায্য চান।

সিএনজি গাড়ির মালিক ফজলু বলেন, আমার একমাত্র আয়ের পথ ছিল এই সিএনজি গাড়ি। হঠাৎ গতকাল রাতের আগুনে আমার গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি কি দিয়ে আমার পরিবারের ভরণ পোষণ চালাবো। এই আগুনে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা সরকারি আর্থিক সাহায্য চাই।

এ ঘটনায় আক্রান্ত পরিবারের সদস্যরা চরম হতাশায় ভুগছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন সহায়তা পাওয়ার দাবি জানায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31