IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ টাকার ক্ষয় ক্ষতিপুঠিয়ার তিন সার ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকাকুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা
Home >> প্রবাস >> লিড নিউজ >> ১১ হাজারের বেশি বিদেশিকে ফেরত পাঠালো সৌদি আরব

১১ হাজারের বেশি বিদেশিকে ফেরত পাঠালো সৌদি আরব

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবজুড়ে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পরিচালিত বৃহৎ অভিযানে গত এক সপ্তাহে ১৯ হাজার ৭৯০ জনকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে নিরাপত্তা বাহিনী ও সরকারি বিভিন্ন সংস্থার যৌথ তল্লাশিতে এসব আটক করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে ১২ হাজার ২৫২ জনকে বসবাসসংক্রান্ত আইন লঙ্ঘন, ৪ হাজার ৩৮৪ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং ৩ হাজার ১৫৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য আটক করা হয়।

তাছাড়া দেশটিতে এই সময়ে মোট ২১ হাজার ৮০৫ জনকে ভ্রমণ কাগজপত্রের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। একই সময়ে ৫ হাজার ৩৭০ জনকে ভ্রমণ বুকিং সম্পন্ন করার প্রক্রিয়ায় আনা হয়। আর ১১ হাজার ১৪৮ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

সীমান্ত–সম্পর্কিত অপরাধ দমনে অভিযান ছিল বিশেষভাবে জোরালো। নিরাপত্তা বাহিনী ১ হাজার ৬৬১ জনকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করে। এদের মধ্যে ৪৫ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপীয় এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধ পথে পালানোর চেষ্টা করার অভিযোগে আরও ৪৯ জনকে আটক করা হয়।

অভিযানে অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা চাকরি দেওয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ৩১ হাজার ২৯২ জন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও স্মরণ করিয়ে দিয়েছে, অবৈধ প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়া গুরুতর অপরাধ—যার শাস্তি সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ পর্যন্ত হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728