IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মরা মুরগি নিয়ে গৃহবধূ থানায় : মামলা দায়ের

মরা মুরগি নিয়ে গৃহবধূ থানায় : মামলা দায়ের

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : মুরগির সংখ্যা ১৮টি, কিন্তু একটি দরিদ্র পরিবারের কাছে এই সংখ্যায় আনেক। এই মুরগিগুলোই ছিল ঐ দুই পরিবারের রঙিন স্বপ্ন ও আয়ের ভরসা। সেই রঙিন স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিনিত হয়েছে। সেই মুরগিকে খাবারের সাথে দেওয়া হয়েছে বিষ।

ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার কটকবাড়ি নামক গ্রামে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহবধূ শাপলা বেগম মৃত মুরগিগুলোকে নিয়ে গিয়ে থানায় একটি মামলা করেছেন। আর এই বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পর্যন্ত গড়িয়েছে।

জানাযায়, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে বাড়ির বিভিন্ন কাজ করছিলেন ঐ গৃহবধুরা। কিন্তু সকালে উঠানে গিয়ে থমকে যান গৃহবধূ শাপলা বেগম ও কানিজ ফাতেমা তারা দেখতে পান তাদের পরম যতেœ পালিত রঙিন স্বপ্নের মুরগিগুলো ছটফট করছে। চোখের সামনেই একে একে নিভে যাচ্ছে মুরগির প্রাণ/রঙিন স্বপ্ন।

গত ১৩ ডিসেম্বর কিছু বুঝে উঠার আগেই চারটি মুরগি নিথর হয়ে পড়ে। এরপর একে একে ঝরে যায় আরও ১৪টি মুরগির প্রাণ। পরিবার জুড়ে ছড়িয়ে পড়ে এক অসহায় নীরবতা। এ ঘটনায় গতসোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করেছেন গৃহবধূ শাপলা বেগম।
ভুক্তভোগীদের দাবি, এই মুরগিগুলোই ছিল তাদের সংসারের আয়ের অন্যতম ভরসা। মুরগি ও ডিম বিক্রি করেই চলত সংসারের নিত্যদিনের খরচ। দীর্ঘদিন ধরে প্রতিবেশী আনিছুর রহমানের সাথে ছিলো জমি নিয়ে বিরোধ। আর এই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে উঠানে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ এই দুই পরিবারের।

ভুক্তভোগী শাপলা বেগম বলেন, এক মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। মানুষের সঙ্গে মানুষের শত্রæতা থাকতে পারে, কিন্তু এই অবলা মুরগিগুলো কী অপরাধ করেছিল? আমার স্বামী একজন কৃষক। আমি হাঁস-মুরগি ও ছাগল পালন করে সংসারে সহায়তা করি। আমি এই নিষ্ঠুর কাজের বিচার চাই।
শাপলার জা কানিজ ফাতেমা অভিযোগ করে বলেন, আমার ও শাপলার মিলে প্রায় ১৮টি মুরগিকে বিষ দিয়ে মেরে ফেলেছে প্রতিবেশী আনিছুর। তার সঙ্গে জমি নিয়ে নিয়ে বিরোধ ছিলো, কিন্তু তাই বলে বাড়ির উঠোনে বিষ ছিটিয়ে মুরগি মেরে ফেলবে এটা আমরা কথনো কল্পনা করিনি, আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযুক্ত আনিছুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য মুরগিগুলোকে নিজেরাই মেরে ফেলে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে তারা।

ন্যায়বিচারের আশায় ঘটনাটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পর্যন্ত জানানো হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী বলেন, আমরা শুধু মৃত মুরগিগুলো থেকে নমুনা সংগ্রহ করে মুরগিগুলো থানায় হস্থান্তর করেছি। রিপোর্ট এখনো হাতে পাইনি।

বদলগাছী থানার অফিসার ইনটার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, মুরগি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31