ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী – ৫ আসনের পুঠিয়া- দুর্গাপুর উপজেলার বিএনপির ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নেতাকর্মীরা।
১৮ ডিসেম্বর বেলা ১২ টার সময় পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান ও উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান এর থেকে এই ফর্ম সংগ্রহ করেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আয়নাল হক । এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ, দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক স্বপন হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত
পুঠিয়া উপজেলার যুগ্ম আহবায়ক আবু রাকিব হোসেন, ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার ভুট্টু, পুঠিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা, পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াসিম আলী, পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি মোঃ: বজলুল ইসলাম বজলু , পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম , পৌর সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল , পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য ও শিলমাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ: মিলন উদ্দিন এছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান , অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর পক্ষ হতে বিএনপি নেতাকর্মীরা সকল প্রকার নির্বাচনের আইনশৃঙ্খলা মেনে মনোনয়ন ফরম গ্রহণ করেছে। আজ সারাদিনে একটি ফরম বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।


