ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের উদয়নগর গ্রামে বসত বাড়ির দুটি ঘর আগুনে পুড়ে নিঃস্ব শফিকুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।
রোববার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত শফিকুলের বাড়ি পরিদর্শন করেন রহনপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ, খাবার ও কয়েকটি কম্বল দেন।
এসময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান সহকারী প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার জাহান সেলিম।
এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী বলেন, আগুনে পুড়ে যাওয়ায় পরিবারটিকে একটি আবেদন করতে হয়েছে। উপজেলা প্রশাসন সব সময় এমন ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে থাকবে।
উল্লেখ, শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার উদয়নগর গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে আগুন লেগে দুটি বসত ঘরসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।


