IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দাম
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পবায় স্বাগত মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পবায় স্বাগত মিছিল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক মিলন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিন নির্বাসনে থেকেও তারেক রহমান দেশের মানুষের মন থেকে বিচ্ছিন্ন হননি। মিথ্যা মামলা ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটকে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন,“নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে, এই ট্রেন আর থামানো যাবে না। সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে।
আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান তার নিজের ভূখণ্ডে পা রাখবেন—এটা অবশ্যম্ভাবী। বিএনপি আপসহীনভাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে।”তিনি বলেন,“ধর্ম নিয়ে রাজনীতি করা বা মানুষের আবেগ নিয়ে ব্যবসা করার রাজনীতি বিএনপি করে না। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে—ইনশাআল্লাহ। তারেক রহমানের প্রত্যাবর্তন সেই আন্দোলনকে আরও বেগবান করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান বলেন,“তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের বিজয়ের প্রতীক। মিথ্যা মামলা, অপপ্রচার আর রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তাকে দীর্ঘদিন নির্বাসনে রাখা হয়েছে। কিন্তু দেশের মানুষের হৃদয় থেকে তাকে মুছে ফেলতে পারেনি ক্ষমতাসীনরা। নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
তিনি বলেন,“রাজশাহী-৩ আসন বিএনপির শক্ত ঘাঁটি। ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সকল অপকর্ম ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারেক রহমান কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জীবন্ত প্রতীক। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন এটি দেশের মানুষের প্রত্যাশা।”

সভায় আরও বক্তব্য রাখেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও সাহাদাত হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত স্বাগত মিছিলে বক্তব্য দেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন। এসময় বক্তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন আন্দোলনরত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31