ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা সভাকক্ষে আয়োজিতএই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
বক্তব্য রাখেন , সহকারী কমিশনার( ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক,উপজেলা প্রকৌশলী( এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন ,পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম,চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, রহনপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মহাতাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ, রহনপুর রিপোর্টাস ক্লাব সভাপতি নাহিদ ইসলাম সহ অন্যরা।সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহায়তা কামনা করা হয়।


