ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সুলতানাবাদে ২০ নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে ৪টায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
আরোও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলাদলের নেত্রী শাহনাজ পারভিন লাকী,মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি, ২০ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী হোসনে আরা, সাধারণ সম্পদক নাসিমা আক্তার প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল আবেদিন,সাধারণ সম্পদক লাল্টু, সেচ্ছা সেবক নেতা আতাউর রহমান, ফজলে করিম (হিরু)সহ অনেকে ।
উঠান বৈঠকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আহবান জানানো হয়।


