IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহী-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবু সাইদ চাঁদ

রাজশাহী-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবু সাইদ চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক বার বার কারা বরনকারী ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত নেতা আবু সাইদ চাঁদ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল ও মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ নিজেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে আবু সাইদ চাঁদকে চূড়ান্ত ভাবে মনোনয়ন দিয়ে চাঁদের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়,দীঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সামনে কাতারে থেকে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বে দিয়ে আসছিলেন আবু সাইদ চাঁদ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে ৮৫টি মিথ্যা মামলার শিকার হয়েছেন চাঁদ। জেল জুলুমকে তোয়াক্কা না করে ফ্যাসিস্ট সরকারের বুলেট বোমা উপেক্ষা করে চাদঁ সব সময় বিএনপির আন্দোলনে ছিলেন অকতুভয়ী এক সৈনিক। বিএনপির দুঃসময়ে তিনি নেতাকর্মীদের আগলে রেখে আন্দোল করেছেন সফল। সামাজিক ও মানবিক কর্মকান্ডে ও তাঁর ভুমিকা এলাকায় ছিলো চোখে পড়ার মত।

মনোনয়ন পাওয়ায় প্রতিক্রিয়ায় চাঁদ বলেন, দল আমাকে প্রাথমিক ও চুড়ান্তভাবে ভাবে রাজশাহী-৬ আসনে মনোনীত করেছে। আমি বিএনপির হাইকমান্ডসহ চারঘাট-বাঘা বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছ ও অভিনন্দন। রাজশাহী-৬ আরো যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন তারাও বিএনপি পরিবারের। আমি মনোনয়ন প্রত্যাশি সকলকে সঙ্গে নিয়ে কাধে কাধ মিলেধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, রাজনীতি করতে গিয়ে আমি আমার গর্ভধারীনি মা ও আমার জীবন সঙ্গীকে হারিয়েছি। জীবনের বেশীর ভাগ সময় পার করতে হয়েছে জেলে। ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে আমাকে বার বার যেতে হয়েছে জেলে। তবুও আমাকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট সরকার। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার সর্বস্তরের জনতা ধানের শীষে সিল দিয়ে প্রমান করবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন বিএনপির ঘাটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31