IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. সিয়াম (২০) ও মো. রশিদ (২০) নামে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের হাসপাতাল রোডের বাঁধপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম কুষ্টিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণিতে এবং রশিদ মিরপুরের চিথলিয়া সাগরখালী কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিল। এদের মধ্যে সিয়াম মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে ও রশিদ পৌরসভার কুড়িপোল এলাকার কুদ্দুস হোসেনের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিয়াম ও রশিদ মোটরসাইকেলযোগে উপজেলার বাহিরচর ইউনিয়নের হাসপাতাল রোড হয়ে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দিকে যাচ্ছিলেন। গাড়িটি ওই রোডের বাঁধপাড়া এলাকায় রাস্তার বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে সিয়াম নিহত হয়।এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় রশিদকে দ্রুত হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৭টার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ ঘটনায় পিকআপটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031