ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর রায়পাড়া আমবাগান মাঠে ২ নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে ৪টায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
আরোও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন,মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি, ২ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সখিনা খাতুন, সাধারণ সম্পাদক চম্পা, প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানার বিএনপির সভাপতি মাইনুল ইসলাম,যুবদলের সাবেক রাজপাড়া থানার সাধারণ সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর কাদের স্বপনসহ বিএনপি,যুবদর,মহিলাদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আহবান জানানো হয়।


