IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তানোরে ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দিনের মনোনয়ন ফরম জমা

তানোরে ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দিনের মনোনয়ন ফরম জমা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ ( তানোর -গোদাগাড়ী) ভিআইপি আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন তানোরে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রবিবার বিকেল তিনটার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের হাতে মনোনয়ন ফরম জমা দেন। এসময় জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মফিজ উদ্দিন ও পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষদ চত্বরে উপস্থিত হন। বিকেল তিনটার দিকে প্রার্থী এসে উপজেলায় উপস্থিত হন। নেতাকর্মীদের পরিষদ চত্বরে রেখে আচরণ বিধি মেনে কয়েকজন নেতাকে নিয়ে ফরম জমা দেন।

মনোনয়ন ফরম জমা দিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রার্থী শরীফ উদ্দিন বলেন, আগামী নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এনির্বাচন অনেক বড় চ্যালেঞ্জের নির্বাচন। সুতরাং দলের প্রার্থী কে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করতে হবে। যারা অভিমান করে আছে তাদেরকে নির্বাচনে অংশ গ্রহণ করানোর ব্যবস্থা করতে হবে। তৃনমুল নেতাকর্মীদের শক্তিশালী করতে হবে। সব ভূলে দেশ ও দলের স্বার্থে এক হতেই হবে। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুল মালেক, সুলতান আহম্মেদ, শরিয়তুল্লাহ, কৃষক দলের আহবায়ক নাসির উদ্দীন মিঠু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এমদাদ মন্ডল, রায়হান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, ছাত্র দলের আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ। এসময় তানোর ও গোদাগাড়ী উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দিনের শুরুতে গোদাগাড়ী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনওর দপ্তরে ও দুপুরের দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। আগামী ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারী রবিবার পর্যন্ত মনোনয়ন ফরম যাচাই বাছাইয়ের দিন ধার্য করা হয়েছে। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত। আপিলের নিষ্পত্তি ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। আগামী ২০ জানুয়ারি মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীতা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি বুধবার। ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার প্রচারণা ও ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31