IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি
Home >> খেলা >> লিড নিউজ >> বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের

ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএলের কোলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনার সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আসিফ নজরুল লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছেন, ‘আমি তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা মোস্তাফিজকে বাদ দেওয়ায় ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের কলকাতায় তিনটি ও মুম্বাইয়ে একটি ম্যাচ খেলার কথা রয়েছে। এ ম্যাচগুলো আরেক স্বাগতিক দেশ শ্রীলংকায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিতে বিসিবিকে নির্দেশনা দেওয়ার কথা বলেছেন আসিফ নজরুল।

যুব ও ক্রীড়া উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে) বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031