IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> যে কারণে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প

যে কারণে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে ‘আটক’করেছে। মাদুরো ও তার স্ত্রীকে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে ও তাদেরকে ‘মার্কিন আইনে বিচারের মুখোমুখি’করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের পর মার্কিন এই অভিযানের ঘটনা ঘটলো।

ঠিক কী কারণে এই অভিযান ও মাদুরোকে বন্দি করলো যুক্তরাষ্ট্র?

ট্রাম্প নিকোলাস মাদুরোকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রে শত-সহস্র ভেনেজুয়েলান অভিবাসী প্রবেশের জন্য। ২০১৩ সাল থেকে প্রায় আট মিলিয়ন বা ৮০ লাখ ভেনেজুয়েলান অর্থনৈতিক সংকট ও দমন-পীড়ন থেকে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রমাণ ছাড়াই ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরো ‘তার কারাগার ও মানসিক হাসপাতাল খালি করে’বন্দিদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন।

এদিকে, দ্বিতীবার ক্ষমতায় এসে মাদক প্রবাহ,বিশেষ করে ফেন্টানিল ও কোকেন,রোধে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। এরই অংশ হিসেবে তিনি দুটি ভেনেজুয়েলান অপরাধী গোষ্ঠী- ‘ট্রেন দে আরাগুয়া’ ও ‘কার্টেল দে লস সোলেস’কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন ও অভিযোগ করেছেন যে দ্বিতীয়টি মাদুরোর নেতৃত্বে পরিচালিত হয়।

বিশ্লেষকরা বলছেন, কার্টেল দে লস সোলেস কোনো সংগঠিত গোষ্ঠী নয়, বরং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বোঝাতে ব্যবহৃত একটি শব্দ, যারা কোকেন পরিবহনে সহায়তা করেছেন।

অন্যদিকে, মাদুরো জোর দিয়ে বলেছেন যে তিনি কোনো কার্টেলের নেতা নন। তিনি পাল্টা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করতে ও ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ দখল করতে যুক্তরাষ্ট্র ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’কে অজুহাত হিসেবে ব্যবহার করছে।

ভেনেজুয়েলা কী পরিমাণ তেল রপ্তানি করে ও তা কেনে কারা?

মাদুরো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে ট্রাম্প প্রশাসন তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, যাতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলসম্পদ দখল করতে পারে। তিনি ট্রাম্পের একটি মন্তব্যের দিকে ইঙ্গিত করে এই দাবি করেছিলেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে প্রথম তেলবাহী জাহাজ দখল করার পর এমন দাবি তোলেন মাদুরো।

সাংবাদিকরা যখন জাহাজ ও এর তেলের কী হবে জানতে চান, তখন ট্রাম্প বলেছিলেন, আমার ধারণা, আমরা তেল রেখে দেবো।

তবে মার্কিন কর্মকর্তারা পূর্বে অস্বীকার করেছেন যে মাদুরো সরকারের বিরুদ্ধে পদক্ষেপের উদ্দেশ্য ছিল দেশের অপ্রচলিত তেল সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করা।

ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম প্রমাণিত অপরিশোধিত তেল মজুত রয়েছে ও তেল খাতের আয় সরকারি বাজেটের অর্ধেকের বেশি অর্থায়ন করে। তবে এর রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে নিষেধাজ্ঞা, বিনিয়োগের অভাব ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির দুর্বল ব্যবস্থাপনার কারণে।

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভেনেজুয়েলা বৈশ্বিক অপরিশোধিত তেলের মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ উৎপাদন করেছে। বর্তমানে দেশটি দৈনিক প্রায় ৯ লাখ ব্যারেল তেল রপ্তানি করে ও এর সবচেয়ে বড় ক্রেতা হলো চীন।

পরিস্থিতি যেভাবে এই পর্যায়ে পৌঁছালো

গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে মাদুরো সরকারের ওপর চাপ বাড়তে থাকে। প্রথমেই ট্রাম্প প্রশাসন মাদুরোকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সেনারা দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক বহনের অভিযোগে অভিযুক্ত নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করা শুরু করে। এরপর থেকে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে এমন নৌযানের ওপর ৩০টির বেশি হামলা হয়েছে, যেখানে ১১০ জনের বেশি নিহত হয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, তারা একটি ‘অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে’জড়িত, যেখানে অভিযুক্ত মাদক পাচারকারীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনিয়মিত যুদ্ধ চালাচ্ছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এসব হামলা ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তুর’বিরুদ্ধে নয়।

গত বছরের ২ সেপ্টেম্বর চালানো প্রথম হামলাটি বিশেষভাবে সমালোচিত হয়েছে, কারণ সেখানে একবার নয়, দুইবার হামলা হয়েছিল। প্রথম হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা দ্বিতীয় হামলায় নিহত হন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর বিবিসিকে বলেছেন, সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানটি শান্তিকালে বেসামরিকদের বিরুদ্ধে পরিকল্পিত ও পদ্ধতিগত হামলার মধ্যে পড়ে।

এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ বলেছে, তারা সশস্ত্র সংঘাতের আইন মেনে কাজ করেছে যুক্তরাষ্ট্রকে কার্টেল থেকে রক্ষা করতে, যারা আমাদের তীরে বিষ নিয়ে আসছে ও মার্কিনিদের জীবন ধ্বংস করছে।

অক্টোবরে ট্রাম্প বলেন, তিনি সিআইএকে ভেনেজুয়েলার ভেতরে গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন। সেই সঙ্গে তিনি স্থলভাগে হামলার হুমকিও দিয়েছিলেন।

তিনি বলেন, এমন প্রথম হামলা চালানো হয়েছে ২৪ ডিসেম্বর। যদিও তিনি ওই বিষয়ে খুব কম তথ্য দেন। তিনি শুধু বলেন এটি একটি ‘ডক এলাকা’ লক্ষ্য করে চালানো হয়েছিল, যেখানে নৌকায় মাদক বোঝাই করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

ট্রাম্প বারবার বলেছেন, মাদুরো ‘যুক্তরাষ্ট্রের বন্ধু নয়’ ও তার জন্য ‘ক্ষমতা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে’। তিনি সব নিষিদ্ধ তেলবাহী জাহাজের ওপর ‘সম্পূর্ণ অবরোধ’ ঘোষণা করে মাদুরোর ওপর আর্থিক চাপ বাড়ান। আর তেলই মাদুরো সরকারের বৈদেশিক আয়ের প্রধান উৎস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31