IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবি
Home >> আইন-আদালত >> বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারে সুপ্রিমকোর্টের নির্দেশনা

বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারে সুপ্রিমকোর্টের নির্দেশনা

1

ধূমকেতু নিউজ ডেস্ক : বিচারিক কর্মঘণ্টার সময় অধীনস্থ বিচারকদের সঙ্গে আলোচনা পরিহার করে এর পূর্ণ সদ্ব্যবহার করতে জেলা ও মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। তবে প্রশাসনিক বা বিচারিক কোনো বিষয়ে অধীন বিচারক, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনার প্রয়োজন হলে নির্ধারিত কর্মঘণ্টার পরে আলোচনা করা যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে আপলোড করা এক সার্কুলার থেকে এ তথ্য জানা যায়।

প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক সার্কুলারে বলা হয়, ‘সম্প্রতি অত্র কোর্টের গোচরীভূত হয়েছে যে, কোন কোন জেলায় জেলা জজ/মহানগর দায়রা জজ/চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজলাসের সময়ে তাদের খাস কামরায় অধীন বিচারকসহ আলোচনারত থাকায় এজলাসে বিলম্বে ওঠেন। এছাড়া কোনো কোনো বিচারক/ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট সময়ের আগেই এজলাস ত্যাগ করেন। ফলে আদালতের বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার হচ্ছে না।’

সার্কুলারে আরো বলা হয়, ‘এমতাবস্থায় দেশের অধস্তন আদালতের জেলা জজ/মহানগর দায়রা জজ/চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্ধারিত বিচারিক কর্মঘণ্টায় অধীন বিচারক/ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনা পরিহার করে বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করার কঠোর নির্দেশ প্রদান করা হলো।’

‘প্রশাসনিক/বিচারিক কোনো বিষয়ে অধীন বিচারক, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনার প্রয়োজন হলে নির্ধারিত কর্মঘণ্টার পরে আলোচনা করা যাবে’- বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সূত্র-বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31