IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘বাঘার উন্নয়নে নৌকার বিকল্প নেই’

‘বাঘার উন্নয়নে নৌকার বিকল্প নেই’

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : এলাকায় উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নাই উল্লেখ করে মানুষের দ্বারে-দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন আড়ানী পৌর নির্বাচনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী শহীদুজ্জামান শহীদ। এ সময় তার সাধে থাকছেন দলীয় অসংখ্য নেতাকর্মী।

আর মাত্র ৬ দিন পর আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে আড়ানী পৌর নির্বাচন। এই নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করতে রাতদিন মাঠে গণসংযোগ করছেন শহীদুজ্জামান শাহীদ। পৌর সভার বিভিন্ন পাড়ায়-মহল্লায় গণনংযোগের পাশাপাশি করছেন নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক। এতে ইতি বাচক সাড়া দিচ্ছেন অনেকে। শনিবার দিনব্যাপী পৌরসভার গোচর, হামিদকুড়া, আড়ানী পৌর বাজারের বিভিন্ন পাড়ায় ভোটারদের দ্বারে দ্বারে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন শাহীদ।

গণসংযোগ কালে ভোটারদের উদ্দেশ্যে আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মনোনীত প্রার্থী শহীদুজ্জামান শাহীদ বলেন, এলাকার উন্নয়ন চাইলে আপনারা অবশ্যই নৌকাকে বিজয়ী করবেন। কারণ নৌকা মার্কা বিশ্বশান্তির দুত জননেত্রী শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা উন্নয়নের মার্কা, নৌকা মার্কা-স্বাধীনতার মার্কা। তিনি জননেত্রী শেখ হাসিনার এক যুগের সাফল্য এবং পরপর ৩ বার রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) থেকে নির্বাচিত সাংসদ শাহরিয়ার আলমের উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে ভোটারদের কাছে নৌকা প্রতীকের জন্য ভোট পার্থনা করেন।

তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার নারীদের ভাগ্যের উন্নয়নে যা করেছেন, তা বিগত কোন সরকার করেনি। তাই নৌকায় ভোট দিয়ে আপনারা শুধু আমাকে নয়, মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।

এদিকে, নৌকার পক্ষে ভোট প্রার্থণা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, আওয়ামলীগ নেতা মাসুদ রানা তিলু, ওয়াহেদ সাদিক কবির, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, যুবলীগ নেতা কামরুজ্জামান নিপন, মোকাদ্দেস আলী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31