IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ‘ভূতের বাড়ি’

রাণীনগরে চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ‘ভূতের বাড়ি’

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে চরমপন্থীদের পূর্নবাসনের লক্ষ্যে ১ কোটি ৭৫লাখ টাকার দুটি প্রকল্প বর্তমানে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। গত ২০২৪ সালের আন্দোলনের পর উধাও হয়ে গেছে দুটি প্রকল্পের শতাধিক গরুসহ কোটি টাকার সম্পদ। বর্তমানে অবকাঠামোগত বলতে ভবন ছাড়া আর কিছুই নেই। সন্ধ্যার পর এই প্রকল্পের ভবনে বসে মাদকের আসর। দুষ্কৃতিকারীরা এই আস্তানা থেকেই অত্র অঞ্চলে নানা অপকর্ম করে আসছে। দ্রুত এই সরকারি সম্পত্তিকে নিজেদের দখলে নিয়ে সঠিক ব্যবহার নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চরমপন্থীদের (সর্বহারা) পূর্নবাসনের লক্ষ্যে বিগত নিষিদ্ধ আ’লীগ সরকার উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রাম সংলগ্ন খাঁনপুকুর-রাতোয়াল রাস্তার পাশে বড়ইতলা নামক স্থানের খাস জমিতে স্বপ্ন চাষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর নামে ৭৫লাখ টাকা ও আশার আলো কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর নামে ১ কোটি টাকা বরাদ্দ দিয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসন এই দুটি ডেইরি খামার প্রকল্প বাস্তবায়ন করে।
উপজেলার চিহ্নিত সর্বহারারা এই সমিতির সদস্য ছিলেন যারা এই প্রকল্পের লভাংশের অংশীদার। প্রকল্পের কাজ শেষে গত ২০২৪ সালের শুরু দিকে খামারে শতাধিক গরু ক্রয় করার মধ্যদিয়ে চালু করা হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর দুটি খামার এখন শূন্য পড়ে আছে। ভেস্তে গেছে কোটি টাকা ব্যয়ের প্রকল্প। বর্তমানে সমিতির সকল সদস্য পলাতক থাকায় প্রকল্পের খামার দেখভালের দায়িত্বে কেউ নেই।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, জব্বার আলীসহ অনেকেই জানান খামার স্থাপনের পর ভালোই চলছিলো। ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর ওই সমিতির প্রভাবশালী সদস্যসহ অনেকেই রাতারাতি খামারের গরু থেকে শুরু করে সকল কিছু লুট করে নিয়ে গেছে। এরপর বর্তমানে দুটি খামারে শুধু ঘর আর কিছু অবকাঠামোগত উপকরণ ছাড়া আর কিছুই নেই।

সরকারের কোটি টাকার প্রকল্প বর্তমানে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। স্থানটি নির্জন এলাকা হওয়াই সন্ধ্যার পর এখানে বসে মাদক সেবী ও কারবারীদের আসর। দুষ্কৃতিকারীরা এই পরিত্যক্ত খামার থেকেই নানা ধরণের অপকর্ম চালিয়ে আসছে। তাই দ্রুত এই প্রকল্পটি নিজেদের আয়ত্তে নিয়ে পুরো এলাকাকে সুরক্ষিত স্থানে পরিণত করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান, প্রকল্পটি সম্পর্কে জেনেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তি পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31