ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর টঙ্গী আরবান এরিয়া প্রোগ্রামের উদ্যোগে শিশুদের বায়ু, পরিবেশ ও শব্দ দূষণ বিষয়ক লার্নিং ক্যাম্প ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২শে জানুয়ারি টঙ্গীর ৪৬ নং ওয়ার্ডের গাজীপুর সিটি করপোরেশন স্কুল মাঠে এই কর্মশালার আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর টঙ্গী আরবান প্রোগ্রাম এর ম্যানেজার মানস বিশ্বাসের সভাপতিত্বে যুব ও শিশু ফোরামের সভাপতি সুবর্ণা আক্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের সেক্রেটারি মোঃ আমিন আল পারভেজ। সিনিয়র টাউন প্লানার মোঃ মইনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ প্রমুখ।
এসময় কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও নৃত্য অনুষ্ঠান শেষে বক্তারা শিশুদের বায়ু, পরিবেশ ও শব্দ দূষণ রোধে করণীয় শীর্ষক বিভিন্ন আলোচনা করেন।


