IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নগরীতে পিস স্কুলে পিঠা উৎসব

নগরীতে পিস স্কুলে পিঠা উৎসব

ধূমকেতু প্রতিবেদক : পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের একটি ধারক। তবে নগরায়ণের প্রভাবে পিঠা ধীরে ধীরে বিলুপ্তির পথে। নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে পৌষ পেরিয়ে মাঘের শুরুতে রাজশাহী পিস স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় পিঠা উৎসবের সূচনা হয়। দিনব্যাপী চলে এই উৎসব

এ উপলক্ষে বিভাগীয় ক্রিকেট (আউটার)স্টেডিয়ামে শীতের পিঠার মিষ্টি গন্ধে ভরপুর ছিল। আর এ গন্ধে মুখর হয়ে পিস স্কুল অ্যান্ড কলেজে ছাত্র- ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক,ডাইরেক্টরবৃন্দ ও কর্মকর্তা -কর্মচারীরা যোগ দিয়েছিলেন পিঠা খাওয়ার উৎসবে।

ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন পিস স্কুল অ্যান্ড কলেজে চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মোরশেদ জামান মিয়া ।

বিশেষ অতিথি ছিলেন পিস স্কুল অ্যান্ড কলেজে ভাইস চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ডাইরেক্টর মোঃ কামরুজ্জামান, সাদিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম এবং ফাইসাল গার্মেন্টস এর কর্ণধর আরিফ আল মাসুদ ফারুকী, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম ও হাসিবুল হক।।

পিঠা উৎসবের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন ।

বক্তারা বলেন, পিঠা উৎসব অসাধারণ একটি আয়োজন ছিল। আমি প্রত্যেকটি স্টল ঘুরে দেখেছি। সত্যিই আমি অভিভূত। স্টলগুলোতে এতো পিঠা উঠেছে, এরমধ্যে অনেক পিঠার নাম আমি নিজেও জানি না। গ্রামীণ ঐতিহ্য ধারণে এ আয়োজন প্রশংসনীয়। এ উৎসবটি পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে।

অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা নিজ হাতে বানানো শতাধিক পিঠার পসরা সাজিয়ে ২৩টি স্টল নিয়ে বসেছে উৎসবে।

উৎসব শেষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news