IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারি

চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারি

নিহত শিমুলের পরিবারের আহাজারি

নিহত শিমুলের পরিবারের আহাজারি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চারঘাট

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক শ্রমিক। নিহতরা হলেন, শিমুল (২৮) ও নাসির (৩০)।

তারা উভয়েই চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের বাসিন্দা। আহত শাহাদাত (৩৬) একই এলাকার ইউসুফ আলীর ছেলে।

শনিবার দুপুরের দিকে রাজশাহী শহরের পঞ্চবটি এলাকায় কাজ করার সময় ঘটনাটি ঘটেছে বলে জানান নিহতের পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, আহত শাহাদাত আলী একজন স্যানিটারি কাজের হেডমিস্ত্রি হিসেবে বিভিন্ন এলাকায় পাইপলাইন স্থাপনের কাজ করেন। নিহত শিমুল ও নাসির তার সহযোগী মিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার ভোরে তারা রাজশাহী শহরে যান কাজ করতে। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযোগ (শর্ট সার্কিট) হলে ঘটনাস্থলেই শিমুল ও নাসির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এসময় শাহাদাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মোহাম্মদ বলেন, ঘটনাটি খুবই স্পর্শকাতর। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31