IMG-LOGO

শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণের

বদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণের

বদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণের

বদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণের। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

‎ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ‎নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা-আক্কেলপুর সড়কের খাদাইল বাহারের মোড়ে একটি কালভার্ট ভেঙে যাওয়ার সাত দিন অতিবাহিত হলেও তা মেরামত করা হয়নি। এতে সড়কটিতে যানবাহন ও মানুষের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে।

ভেঙে যাওয়া কালভার্টটি বদলগাছী উপজেলায় হলেও আক্কেলপুর উপজেলা সদর থেকে এর দূরত্ব মাত্র দেড় কিলোমিটার এবং বদলগাছী উপজেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার। গুরুত্বপূর্ণ এই অবস্থানের কারণে প্রতিদিনই দুই উপজেলার হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন।

‎সরেজমিনে দেখা যায়, কালভার্টের এক পাশের পাটাতনের একটি অংশ ভেঙে দেবে গেছে। ফলে সেখানে বড় গর্ত তৈরি হয়েছে। ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে। স্থানীয়রা বাঁশ ও ডালপালা দিয়ে অস্থায়ীভাবে স্থানটি চিহ্নিত করলেও তা দুর্ঘটনা প্রতিরোধে যথেষ্ট নয়। বিশেষ করে রাতে চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৫০ বছর আগে নির্মিত এই কালভার্টটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। এক সপ্তাহ আগে যানবাহন চলাচলের অংশে ফাটল দেখা দেয় এবং দুই দিন আগে সেটির একটি বড় অংশ ভেঙে দেবে যায়। এরপর থেকেই চলাচলে ভোগান্তি শুরু হয়েছে পথচারী ও যানবাহনের।

‎স্থানীয়দের অভিযোগ, উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে মেরামতের উদ্যোগ বিলম্বিত হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে।

‎তাঁদের দাবি, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

‎খাদাইল এলাকার বাসিন্দা মো. আজাদ সংবাদ কে বলেন, ভাঙার পর এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু কেউ ঠিক করতে আসেনি। প্রতিদিনই ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। রাতে পারাপারের সময় ইতিমধ্যে তিনজন আহত হয়েছেন।

বদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণের
বদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণের। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

‎আরেক বাসিন্দা শাহিদুল ইসলাম বলেন, এই কালভার্ট অনেক আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এখন ভেঙে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করে। কিন্তু সীমান্ত এলাকায় হওয়ায় সংশ্লিষ্টদের তেমন নজরদারি নেই। একারণে সাত দিন অতিবাহিত হলে কালর্ভাট মেরামত করা হয়নি।

মিঠাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ হোসেন সংবাদ কে বলেন, সড়কের কালর্ভাটটি অনেক পুরাতন সেটি কয়েক দিন আগে ভেঙে গেছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছি।

‎বদলগাছী উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলামের সাথে শনিবার রাত ৮ টায় মোবাইল ফোনে কথা বললে তিনি সংবাদ কে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আপাততঃ দুই- এক দিনের মধ্যে ভাঙা কালর্ভাটের দুই পাশে সর্তকতামুলক সাইনবোর্ড দেওয়া হবে। দ্রুত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে মিঠাপুর ইউনিয়নের ঐ ওয়ার্ডের মেম্বারের সাথে কথা বলেছি যে দিকে কালভার্টটি ভেঙে হেলে গিয়েছে সেটি সমান করার জন্য কিছু মাটি বা ইটের রাবিশ দিতে বলেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031