IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘নিত্যপণ্যের দাম রমজানে স্থিতিশীল থাকবে’

‘নিত্যপণ্যের দাম রমজানে স্থিতিশীল থাকবে’

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ছবি- সংগ্রহ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং গত বছরের তুলনায় আরও ভালো অবস্থায় থাকতে পারে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, ভোক্তা পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিরা আমাদের আশ্বস্ত করেছেন যে, পণ্যের দাম গত বছরের মতো স্থিতিশীল থাকবে এবং কিছু ক্ষেত্রে আরও কমতে পারে।

রোববার রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা শেষে এ সব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

বশির বলেন, আমদানি ও উৎপাদনের পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে আমরা বাজার নিয়ে আশাবাদী। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় গড়ে প্রায় ৪০ শতাংশ আমদানি বেড়েছে।

এই বিশ্লেষণের ভিত্তিতে তিনি আশা প্রকাশ করেন, এ বছর বাজার পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল থাকবে।

বাজারে কারসাজির বিষয়ে তিনি বলেন, সরকার প্রতিদিনই বাজার মনিটরিং করছে। বিশেষ করে রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে গ্যাস বা ডলারের কোনো সংকট নেই এবং বিনিময় হার স্থিতিশীল রয়েছে। প্রতিযোগিতা বাড়াতে সরকার বাজারে প্রায় পাঁচ লাখ টন দেশীয় রাইস ব্রান অয়েল সংযুক্ত করেছে।

এর ফলে বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়েও কম দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31