ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় ২৮ নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ২৬ জানুয়ারী ) বিকেলে ৪টায় অনুষ্ঠিত উঠান বৈঠকে ২৮ নং ওয়ার্ড মহিলা দলের পশ্চিমের সভাপতি লাভলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
বিশেষ অতিথী ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন,মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মাসি বিভাগের সভাপতি প্রফেসর ডঃ মোসা: শাহনাজ পারভীন,মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গুলশান আরা মমতা, রাজশাহী মহানগর মহিলা দলের যুগ্ন আহ্বায়িকা মোসা: আয়েশা খাতুন মুক্তি, বন ও পরিবেশ সম্পাদক আলফাতুল নেসা পুতুল,ক্রিয়া বিষয়ক সম্পাদক বিথী, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক লাভলী, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, মতিহার থানার মহিলা দলের সেক্রেটারি শিরিন।
আরো উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড বিএনপি’র পশ্চিমের সভাপতি মুক্তার আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হক মুকুলসহ বিএনপি,যুবদর,মহিলাদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আহবান জানানো হয়।


