IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ৯ম পে-স্কেলের দাবিতে বদলগাছীতে দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

৯ম পে-স্কেলের দাবিতে বদলগাছীতে দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নওগাঁর বদলগাছী উপজেলায় ১০ম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি দিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বদলগাছী উপজেলা শাখার অংশগ্রহণে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ তাদের ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা টানা তিন দিন—গতকাল, আজ ও আগামীকাল—এই কর্মসূচি পালন করবেন। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় গিয়ে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।

আন্দোলনরত কর্মচারীরা বলেন, ২০২০ সালে নতুন পে-স্কেল বাস্তবায়নের কথা থাকলেও এখনো তা কার্যকর হয়নি। দীর্ঘদিন ধরে তারা এ বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন। সরকার পরিবর্তন হলেও তাদের দাবির কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা বাধ্য হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

নির্বাচনের আগে আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে আন্দোলনকারী কর্মচারী নাইম বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার পোস্টাল ব্যালটের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে, যা একটি ইতিবাচক দিক। তবে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, বর্তমানে যে বেতন তারা পাচ্ছেন, তা দিয়ে মাসের সর্বোচ্চ ১০ দিন স্বাভাবিকভাবে চলা সম্ভব। এ অবস্থায় পরিবার পরিচালনার পাশাপাশি সরকার ও জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। এজন্য ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।

কর্মচারীরা জানান, আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না এলে তারা ঢাকার যমুনার অভিমুখে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31