IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> প্রত্যেকের পরিবারের হাতে পৌছে দেয়া হবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড-আবু সাইদ চাঁদ

প্রত্যেকের পরিবারের হাতে পৌছে দেয়া হবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড-আবু সাইদ চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষের বিজয় হলে আপনাদের প্রত্যেকের পরিবারের হাতে পৌছে দেয়া হবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড প্রতিশ্রুতি দিয়ে রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন,বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে দেশ নায়ক তারেক রহমান আপনাদের জন্য আমাদের প্রতিশ্রতি গুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। তাই ১২ তারিখ সারা দিন দল বেধে আপনারা ধানের শীষে ভোট দেবেন। সোমবার বিকেলে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জাফরপুর এলাকায় গনসংযোগ কালে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বিএনপি কথা নয়, কাজে বিশ্বাসী। আগামী দিন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলে আপনাদের প্রথ্যন্ত অঞ্চলে আপনাদের দৌড় গোড়ায় পৌছে দেয়া হবে চিকিৎসাসেবা। রাত বিরাত কষ্ট করে আর উপজেলা সদরে ছুটতে হবে না। বেকার সন্তানদের নিয়ে আর চিন্তা করতে হবে। শিক্ষিত বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা করা হবে। আর যাদের চাকুরী হবে না, তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করে আত্মনির্ভশীল করে গড়ে তোলা হবে।

আবু সাইদ চাঁদ আরও বলেন,ধানের শীষে ভোট প্রার্থনার জন্য আপনাদের সন্তান আপনাদের দ্বারে আসছে। এরআগে আমাকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে পর পর ৩ বার শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আওয়ামী দু:শাসনের সময়ও আপনারা আপনাদের মুল্যবান ভোট দিয়ে ২বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি সুখে, দুখে সব সময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং আজীবন থাকবো ইনশাল্লাহ।

ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা,যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টার,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31