IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কলা গাছের গা ফুঁড়ে বেরোলো মোচা

কলা গাছের গা ফুঁড়ে বেরোলো মোচা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : বাড়ির পাশে পতিত জমিতে কলার গাছ লাগিয়েছেন কৃষক মজিদ আলী । কয়েক বছর ধরে গাছগুলো থেকে ভালোই কলা পাচ্ছিলেন তিনি। গত কয়েকদিন আগে বাগানে গিয়ে খেয়াল করেন একটি কলা গাছের মাঝ বরাবর গা ফুঁড়ে কলার মোচা বের হয়েছে। এমন দৃশ্য দেখে তিনি অবাক হন।

এমনই ঘটনা ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাতঘরা গ্রামে। এতে জনমনে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। কলা গাছটিকে একনজর দেখার জন্য অনেকেই ভিড় করছেন। ওই এলাকার গ্রাম্য পশু চিকিৎসক মো. সুমন কলা গাছটির দুটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে লিখেছেন ‘নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গিয়ে মাঝপথে থেমে গেলেই সেটি অপূর্ণতা,, যা কলা গাছের সাথে ঘটেছে,,আল্লাহর বড় নিদর্শন এটি।’

জানতে চাইলে তিনি বলেন, ‘পশু চিকিৎসার জন্য আমি বিভিন্ন গ্রামে যাই। কয়েক দিন আগে সাতঘরা গ্রামে এসে দৃশ্যটি দেখতে পাই।’ গাছের মাঝখান ফুঁড়ে মোচা বের হওয়া দেখে অবাকই হয়েছি।

বাগান মালিক মজিদের স্ত্রী রশিদা বেগম বলেন, ‘বেশ কিছুদিন আগে আমার স্বামী বাগানে গিয়ে ওই দৃশ্য দেখেন। বিষয়টি আমাকে এসে জানায়। আমি গিয়ে দেখি ঘটনা সত্যি। গাছের গা ফুঁড়ে কলার মোচা বেরে হয়েছে। সেটা দেখে খুব অবাক হয়েছি।

গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হক বলেন, ‘এই রকম অদ্ভুত ঘটনা আগে দেখিনি। এটা আকর্ষনীয় জিনিস। আগে দেখিনি। জন্মের পরে এই প্রথম দেখলাম।

বিষয়টি অবহিত করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তিনি একটি প্রোগ্রামে আছেন। পরে কথা বলবেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল বলেন, ‘আমি এ বিষয়ে বলতে পারব না। এই বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট। আপনি সেখানে যোগাযোগ করেন।

সেখানে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বজলুর রহমান বলেন,’এটা ফল সম্পর্কিত বিষয়। আপনি আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা ভালো বলতে পারবে।

যোগাযোগ করা হলে ড. মো. শরফ উদ্দিন বলেন, আমি আম নিয়ে গবেষণা করি। কলা গাছ নিয়ে আমি গবেষণা করিনি। কলা গাছের ব্যাপারে কিছু বলতে পারব না।’ তিনি কৃষি গবেষণা ইন্সটিটিউটের উদ্যানতত্ত্ব শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মসিউর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

যোগাযোগ করা হলে ড. মো. মসিউর রহমান বলেন, ‘এটা কলা গাছের একটা অস্বাভাবিক প্রক্রিয়া। কলা গাছে এইরকম হওয়াটা বিরল ঘটনা তবে অলৌকিক নয়। সাধারণত ‘পানামা ডিসিসি’ নামক রোগের কারণে এইরকম হয়। কোনো কারণে কলার মোচা গাছের মাঝখানে বেড়ে উঠে তখন ‘পানাম ডিসিস’ এর কারণে গাছের গা ফুড়ে মোচা বের হয়ে যায়।
তিনি আরও বলেন, এই মোচাতে কোনো কলা ধরবে না। গাছটিও আর বেশিদিন বাঁচবে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31