IMG-LOGO

শুক্রবার, ২২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো’কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেনচাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুরাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদেরজন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী“বাঘাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ‘সি লাইনের’ নতুন দূরপাল্লার বাস ”নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটিকে অভিনন্দনতানোরে ড্রাম ট্রাক থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে: সৎ পিতা আটকরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনারাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তানিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমানমান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছেফসল, অপসারণ দাবিতে মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> বিনোদন >> ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই

‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বখ্যাত গ্র্যামি-মনোনীত রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান কণ্ঠশিল্পী ব্র্যাড আর্নল্ড আর নেই। ৭ ফেব্রুয়ারি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৪৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে বিশ্ব সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ব্র্যাড আর্নল্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধি। তিনি ঘুমের মধ্যে শান্তিতে মারা যান। মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী জেনিফার এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

২০২৫ সালের মে মাসে সামাজিক মাধ্যমে ব্র্যাড জানিয়েছিলেন, তার শরীরে চতুর্থ পর্যায়ের কিডনি ক্যানসার ধরা পড়েছে, যা পরে ফুসফুসেও ছড়িয়ে যায়। অসুস্থতার কারণে তিনি গত বছরের গ্রীষ্মকালীন ট্যুর বাতিল করতে বাধ্য হন। সেই সময় ভক্তদের কাছে প্রার্থনার অনুরোধও করেছিলেন তিনি।

১৯৯৬ সালে মিসিসিপির এসকাটাউপাতে তিন বন্ধুকে নিয়ে ব্র্যাড গঠন করেন ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ড। প্রথমে ড্রামার হিসেবে যাত্রা শুরু হলেও পরে প্রধান কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। মাত্র ১৫ বছর বয়সে লিখিত গান ‘ক্রিপ্টোনাইট’ ২০০০ সালে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা আনে এবং ব্যান্ডটিকে শীর্ষে নিয়ে যায়।

ব্র্যাড আর্নল্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ব সংগীত অঙ্গনের সহকর্মীরা। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি স্ত্রী জেনিফার এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930