IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্বের প্রতীক: অ্যাড. মিলন

ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্বের প্রতীক: অ্যাড. মিলন

ধূমকেতু প্রতিবেদক : ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং এটি সর্বময় জনগণের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রোববার বিকেলে মোহনপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিলন বলেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় থাকে তখন দেশের জনগণ শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করে। সে কারণেই আজ মোহনপুর বিএনপির গণজোয়ারে ভাসছে।

তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একজন আপসহীন দেশনেত্রী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। এজন্য তাকে চরম অপমান, নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। ফ্যাসিস্ট পতিত সরকার মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে তাকে দীর্ঘদিন কারাবন্দি করে রাখে। গুরুতর অসুস্থ অবস্থায়ও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।

মিলন আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিলেও তাতে তেমন ফল আসেনি। এর আগেই তিনি নানা জটিল রোগে আক্রান্ত হন। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং তার গড়ে তোলা প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে দেশবাসী বিজয়ী হবে। আর দেশবাসী বিজয়ী হলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যেই উন্নয়নমূলক কাজ শুরু করা হবে। প্রথমেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে, কারণ দীর্ঘ ১৭ বছরে এ এলাকার রাস্তাঘাটের কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে শুধু অর্থ লোপাট করা হয়েছে, যার ফলে দুই উপজেলার মানুষ চরম দুর্ভোগে রয়েছে।

মিলন আরও বলেন, রাস্তাঘাটের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষিকার্ড প্রদান করা হবে এবং বেকারত্ব লাঘবে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা হবে। চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। মোহনপুরবাসীর প্রধান কৃষিপণ্য পান চাষের উন্নয়নে গবেষণার ব্যবস্থা করা হবে, যাতে পচন ও রোগবালাই কমানো যায়। পাশাপাশি সিটি করপোরেশনের ব্যবহৃত পানি পরিশোধন করে কৃষিকাজে ব্যবহারের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য খাল খননের উদ্যোগ নেওয়া হবে।

তিনি অভিযোগ করে বলেন, একটি দেশবিরোধী চক্র এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং ভোটিং ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি ১২ তারিখ ভোটকেন্দ্র পাহারা দেওয়ার অনুরোধ জানান। বক্তব্যের শেষে যেকোনো ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

জনসভার অন্যান্য বক্তারা বলেন, বিএনপির গণজোয়ার দেখে দেশবিরোধী শক্তির নেতারা দিশেহারা হয়ে পড়েছে। স্বাধীনতাবিরোধী এই শক্তিকে লাল কার্ড দেখাতে এবং ১২ তারিখ সকাল থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে দুপুরের পর থেকেই মোহনপুর উপজেলা সদর মিছিলের নগরীতে পরিণত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসে জড়ো হন। মুহূর্তেই মাঠ জনস্রোতে পরিণত হয়। এ সময় তারা ধানের শীষে ভোট দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করার প্রতিশ্রুতি দেন।

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও মোহনপুর উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ।

সভায় আরও বক্তব্য রাখেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সরকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রুকুনুজ্জামান আলম, কেশরহাট বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31