IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থীরনির্বাচনী ইশতেহার প্রকাশ

নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থীরনির্বাচনী ইশতেহার প্রকাশ

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আধুনিক, টেকসই, সমৃদ্ধ ও উন্নত নির্বাচনী এলাকা গড়ার ইশতেহার প্রকাশ করেছেন

নওগাঁ-১ (নিয়ামতপুর,পোরশা ও সাপাহার) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ইশতেহার পোস্ট করেছেন। দলের নেতা-কর্মী ও সমর্থকেরা সেটা শেয়ার করেছেন।

ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন ও নদী থেকে পানি উত্তোলনের আধুনিক প্রজেক্ট গ্রহণ, আম সংরক্ষণাগার ও আমজাত পণ্য তৈরির কারখানা স্থাপন, ধানের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সিন্ডিকেট ভেঙে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও আম ক্রয়ের ব্যবস্থা, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ‘বেকার ভাতা’ ব্যবস্থা, কারিগরি ইনস্টিটিউট নির্মাণের কথা বলা হয়েছে।

এছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীতকরণ, প্রত্যন্ত এলাকার জন্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

ইশতেহারে এই আসনের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ক থেকে পাড়া-মহল্লার রাস্তা পাকাকরণ, সীমান্ত এলাকার রাস্তাঘাট ও মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণের কথা বলা আছে।
বিগত বছরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও জুলাই বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ব্যবস্থা,
নওগাঁ-১ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত রাখতে ‘জিরো টলারেন্স নীতি অনুসরণ,
এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত বিশেষ উপবৃত্তি চালু, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে বলে ইশতেহার উল্লেখ করা হয়েছে।

নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার বলেন, নির্বাচনী ইশতেহারটি আজ মঙ্গলবার (১০ ফেব্রয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করার কথা ছিল। আজ (মঙ্গলবার) সকাল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। তাই ফেসবুকে পোস্ট করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31