ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ধানের শীষ) প্রতীকে শেখ রেজাউল ইসলাম রেজু ১ লক্ষ ৮ হাজার ৭০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হলেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬।
সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অবাধ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এই আসনে ১১৫ ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩লাখ ৪১ হাজার ৪৫৬। এই আসনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news