IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেন

৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেন

ধূমকেতু প্রতিবেদক, সানজাদ রয়েল সাগর, বদলগাছী : অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন এবং ২ জন স্বতন্ত্রসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৬ জন প্রার্থী জামানত রক্ষা করার মতো প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করেন নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের কমপক্ষে এক অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জমাকৃত জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে প্রতিটি প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত জমা দিতে হয়েছে।

যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন সাবেক ডেপুটি স্পিকারের ছেলে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকি জনি (কলস) — ১৭,১২৯ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী আব্দুল্লাহ,আল-মামুন সৈকত (টেলিভিশন) — ১৯৫ ভোট,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী কালিপদ সরকার (মই) — ১,২৩৩ ভোট

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী নাসির বিন আছগর (হাতপাখা) — ৩,৬৪৩ ভোট,জাতীয় পার্টি প্রার্থী মাসুদ রানা (লাঙ্গল) — ৪,৮৬৯ ভোট,স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন (জাহাজ) — ৮২৩ টি ভোট পান।

নওগাঁ-৩ আসনে মোট ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ টি। প্রদত্ত মোট ভোটের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৯৬৭টি। হিসাব অনুযায়ী, জামানত রক্ষায় প্রয়োজনীয় ভোটের সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার ২৪৬টি। ফলে উল্লিখিত ৬ জন প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে পারেননি।

জামানত বাজেয়াপ্তের বিষয়ে নওগাঁ জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব জানান, “নিয়ম অনুযায়ী প্রতিটি প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত জমা দিতে হয়েছে। প্রদত্ত ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
মোঃ সানজাদ রয়েল সাগর

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31