IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> শিক্ষার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শিক্ষকদের : শিক্ষামন্ত্রী

শিক্ষার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শিক্ষকদের : শিক্ষামন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : শিক্ষকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

গতকাল রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। তিনি বলেন, ‘শিক্ষকদের দাবির বিষয় গুরুত্ব সহকারে দেখব। তবে শুধু সমস্যা দেখলে হবে না, শিক্ষার উন্নয়নে আপনাদের কী করা উচিত সেটাও ভাবতে হবে। শিক্ষকদের শিক্ষার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে।’

সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষকদের পক্ষে ১৩ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে– বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, পৃথক বেতন স্কেল চালু, চাকরি জাতীয়করণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধ, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়া সংস্কার।

সভায় জানানো হয়, আলোচিত বিষয়গুলো লিখিত আকারে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং অগ্রগতি শিক্ষক সমাজকে অবহিত করা হবে। সরকার ও শিক্ষক সংগঠনের মধ্যে সংলাপের মাধ্যমেই দাবি-দাওয়ার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংগঠনটির নেতারা বলেছেন, বর্তমান ভাতা ও বেতন কাঠামোতে শিক্ষক-কর্মচারীদের পক্ষে সম্মানজনক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন নিশ্চিত করতে অবিলম্বে আর্থিক সুবিধা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কার জরুরি।

এসব দাবির জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে রাজপথে নামার প্রয়োজন হবে না। প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন উল্লেখ করে তিনি জানান, যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পর্যায়ক্রমে পর্যালোচনা ও সমাধানের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31