IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
Home >> রাজশাহী >> কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পুরস্কার পেলেন গোদাগাড়ী ওসি

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পুরস্কার পেলেন গোদাগাড়ী ওসি

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পুরস্কার পেলেন গোদাগাড়ী ওসি

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পুরস্কার পেলেন গোদাগাড়ী ওসি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং চলমান পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ জনগণকে কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুত ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদার, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং থানা ভিত্তিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়। ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য অবদান রাখায় গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণের পর ওসি হাসান বাসির বলেন, এ স্বীকৃতি তার দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা যোগাবে।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান পুলিশ সুপার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31