IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ

মহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবীতে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতনের পর ঘরে আটকে রেখে এক গৃহবধুর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী মিনহাজের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবরামপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। উল্লেখ্য যে, গত ২০২৫ সালের ৮ জুন বিকালে ১ লক্ষ টাকা যৌতুক দাবীতে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতনের পর ঘরে আটকে রেখে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে মাথা ন্যাড়া করে দেয়। পরে তার হাত-পা বাঁধা অবস্থায় ঘরে আটকে রেখে পালিয়ে যায় স্বামী মিনহাজ।
সন্ধ্যার দিকে গৃহবধু হিরার চেঁচামেচিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। খবর পেয়ে পরদিন সোমবার বিকেলে ঢাকায় অবস্থানরত হিরার বাবা-মা ঢাকা থেকে এসে মেয়ের চিকিৎসা করান।

এ ঘটনায় হিরার বাবা হারুন অর রশিদ বাদী হয়ে মিনহাজ হোসেনকে আসামী করে গত ১০ জুন মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ওইদিনই তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। এর কয়েক মাস পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এসে হিরার বাবা ও ছোটভাইকে হত্যার ভয় দেখিয়ে স্ত্রী হিরাকে ঘরে ফিরিয়ে নিয়ে আবারও নির্যাতন করতে থাকে স্বামী মিনহাজ। বাবা ও ছোটভাইয়ের জীবন বাঁচাতে সব অত্যাচার নিরবে সহ্য করে তার সংসার করছিল গৃহবধু হিরা।

স্থানীয় সূত্রে জানায়, প্রায় ৫ বছর পূর্বে শিবরামপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে হিরা খানমের (২২) সাথে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে মিনহাজ হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকলোভী ও মাদক ব্যবসায়ী মিনহাজ যৌতুকের জন্য স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করে আসছে। স্ত্রীকে প্রকাশ্যে নির্যাতন করলেও তার ভয়ে এলাকায় লোকজন এবং পরিবারের কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। গৃহবধু হিরার বাবা হারুন অর রশিদ জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে জামাই মিনহাজ তার মেয়েকে নির্যাতন করে আসছে।

গত বৃহস্পতিবার দুপুরে আবারও যৌতুকের দাবীতে মারপিট করে ৩-৪ ঘন্টা ঘরে আটকে রেখে মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। জামাই মিনহাজ এর আগে তাকে এবং তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে গুরুতর আহত করেছে। তার ভয়ে নিজের বাড়িভিটা বিক্রি করে তিনি স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে বসবাস করছেন। মেয়ের সুখের কথা ভেবে কিছুদিন আগে যৌতুক হিসেবে ২০ হাজার টাকাও দিয়েছেন জামাই মিনহাজকে।

হারুন অর রশিদ আরো জানান, মিনহাজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী। সে আমাকে এবং আমার ছোট ছেলেকে হত্যার ভয় দেখিয়ে আমার মেয়েকে তার সংসার করতে বাধ্য করছে। সে প্রতিনিয়তই তার মেয়ে হিরাকে পাশবিক নির্যাতন করে আসছে। প্রাণভয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না কেউ। তিনি তার পরিবারও মেয়েসহ সকলে চরম নিরাপত্তাহীনতা রয়েছেন বলেও জানান। যেকোনো সময় তাদেরকে হত্যাসহ তাদের বিভিন্ন ক্ষতিসাধন করতে পারে বলেও আশংকা করেন তিনি। এজন্য প্রশাসনের সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ বিষয়ে মহাদেবপুর থানার (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31