ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম,রহনপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহাতাব আলী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।


